1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সালথায় আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর কৃষক নেতার হামলা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সালথায় আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর কৃষক নেতার হামলা

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে
অভিযুক্ত খোরশেদ খান

ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছেন খোরশেদ খান (৪৫) নামের এক কৃষকলীগ নেতা ও তার সহযোগীরা। হামলায় সালথা থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল মোল্যার মাথা ফেটেছে। এ ঘটনায় খোরশেদ খানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া নতুন বজার এলাকায় এ হামলা হয়। আটক খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি। তিনি আগুলদিয়া গ্রামের সাবেক আওয়ামী লীগ নেতা ওসমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার খানকে গ্রেপ্তার করতে যায় সালথা থানার এএসআই মুকুল মোল্যা ও এএসআই আক্তার হোসেনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল। ওই আসামিকে ধরতে বাধা দেন কৃষকলীগ নেতা খোরশেদ খান। একপর্যায়ে তিনি পুলিশের ওপর হামলা চালান। এএসআই মুকুলের মাথা ফেটে গেলে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়।

পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলু রহমান খান বলেছেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে কৃষকলীগ নেতা খোরশেদ খান ও তার সহযোগীরা বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ঘটনায় কৃষললীগ নেতা খোরশেদ খানসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয় হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT