1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কলাবাগানে পড়েছিল অটোচালকের লাশ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কলাবাগানে পড়েছিল অটোচালকের লাশ

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে
কোতয়ালী থানা, ফরিদপুর (ফাইল ফটো)

ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুরে টিপু সুলতান (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টিপু সুলতান ওই এলাকার মৃত জায়েদ আলী শেখের ছেলে।

চাঁদপুর গ্রামের মুদি দোকানদার ফারুক হোসেন বলেন, ‘‘সকালে বাজারে যাচ্ছিলাম। সেই সময় ৪ নম্বর ওয়ার্ডের সজল মিয়ার পুকুরপাড় সংলগ্ন ইলিয়াস শেখের কলাবাগানের ভেতরে টিপু সুলতানের মরদেহ পড়ে থাকতে দেখি। ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।’’

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, টিপু সুলতানকে কুপিয়ে হত্যার পর মরদেহ এখানে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT