1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাটোরে পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নাটোরে পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি || নাটোরে পরিত্যক্ত বাড়ি থেকে রফিকুল ইসলাম শাহীন নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার একডালা মেহেন্দীতলা এলাকায় ওই মরদেহ উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম শাহীন একই মহল্লার সবজি ব্যবসায়ী রওশন আলীর ছেলে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে চাঁদপুর বাজারে বাবার সবজির দোকানে যাওয়ার জন্য বের হন শাহীন। সময়মতো দোকানে না পৌঁছালে তার বাবা বাড়িতে এসে ছেলের খোঁজ করেন। এ সময় শাহীনের স্ত্রী জানান যে, শাহীন দোকানে যাওয়ার জন্য দুপুরে বাড়ি থেকে বের হয়েছেন। পরে শাহীন যেসব স্থানে আড্ডা দিতেন, সেসব স্থানে খোঁজাখুজির একপর্যায়ে ওই পরিত্যক্ত বাড়িতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে শাহীনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT