1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুয়াকাটায় হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কুয়াকাটায় হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে
মহিপুর থানা, পটুয়াখালী (ফাইল ফটো)

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || পটুয়াখালীর কুয়াকাটায় আলীশান আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত ১টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিতি হোটেলটির ১০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার হয়।

হোটেলের রেজিস্টার অনুযায়ী মারা যাওয়া ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটায় এসে স্বামী-স্ত্রী পরিচয়ে আলীশান হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। বুধবার বিকেল থেকে ওই কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। এতে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।

হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে তালা ভেঙ্গে কক্ষের ভেতর প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই নারীর লাশ দেখতে পান। ঘটনার আগে থেকেই পলাতক রয়েছেন ওই নারীর স্বামী পরিচয় দেওয়া আরিফ। লাশ উদ্ধারের সময় ভেতর থেকে দরজার ছিটকানি লাগানে ছিল বলে জানায় পুলিশ।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT