1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডেভিল হান্ট ফেস-২: টুঙ্গিপাড়ায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ডেভিল হান্ট ফেস-২: টুঙ্গিপাড়ায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে
টুঙ্গিপাড়া থানা (ফাইল ফটো)

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘ডেভিল হান্ট ফেস-২’ অভিযানে আ.লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত উপজেলার পাটগাতী বাজার, কুশলী ও শ্রীরামকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অভিজিৎ কুমার সাহা (৪৫), পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম শেখ (৪৮), কুশলি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওমর (৪৫) এবং আওয়ামী লীগ নেতা আলম শেখ (৫০)।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘‘বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে, জানে আলম ও ওমরকে গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এবং অভিজিৎ ও আলমকে গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় কারাগারে পাঠানো হয়েছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT