1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী মারা গেছেন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে
মেহের ক্যাস্টেলিনো

বিনোদন ডেস্ক || ভারতের প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী মেহের ক্যাস্টেলিনো মারা গেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খ্যাতনামা ফ্যাশন সাংবাদিক। তার বয়স হয়েছিল ৮১ বছর। এনডিটিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ফ্যাশন ইন্ডাস্ট্রির অগ্রদূত হিসেবে প্রজন্মের পর প্রজন্মের ভারতীয় নারীদের আত্মবিশ্বাস ও আকাঙ্ক্ষা নিয়ে জনসমক্ষে এগিয়ে আসার পথ প্রশস্ত করেছেন মেহের। তার মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছে মিস ইন্ডিয়া অর্গানাইজেশন। তাকে পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করে তাতে বলা হয়েছে, “দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড স্থাপন করেছিলেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভীকভাবে স্বপ্ন দেখার ভিত্তি গড়ে দিয়েছিলেন।”

শোক প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, “মেহের ক্যাস্টেলিনোর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং সর্বপ্রথম ফেমিনা মিস ইন্ডিয়া। সত্যিকারের পথপ্রদর্শক হিসেবে দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড তৈরি করেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভয়ে স্বপ্ন দেখার ভিত্তি গড়েন। প্রকৃত অর্থেই একজন অগ্রদূত তিনি। তার উত্তরাধিকার বেঁচে আছে তার সেই সব যাত্রার মাঝে; যা তিনি সম্ভব করেছিলেন।”

পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি। তার উত্তরাধিকার চিরকাল উজ্জ্বল থাকুক।”

‘মিস ইউনিভার্স’, ‘মিস ইউনাইটেড নেশনস’-এ ভারতের প্রতিনিধিত্ব করেন মেহের। বিশ্বের নানা প্রান্তে ২ হাজারের বেশি শো-তে অংশ নিয়েছিলেন। সময়ের সঙ্গে ভারতীয় নারীদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি।

র‌্যাম্প থেকে নিউজ রুমের অলিগলিতে তার অবাধ যাতায়াত ছিল। ফ্যাশন দুনিয়া তাকে একডাকে চেনেন। ১৯৭৩ সালে ইভ’স উইকলি-তে তার প্রথম লেখা প্রকাশিত হয়। তারপর ধীরে ধীরে প্রথম সারির ফ্যাশন সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করেন। স্টাইল ও সংস্কৃতি নিয়ে তার লেখা প্রবন্ধ-নিবন্ধগুলো নিয়ে আজও চর্চা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT