1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রং করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে জড়ান যুবক - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

রং করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে জড়ান যুবক

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি || গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে রাকিব মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা পৌরসভার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

রাকিব মিয়া সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কোমরনই গ্রামের মাহবুর আলমের ছেলে।

স্থানীয় সূত্র যায়, দুপুরে কলেজপাড়ার আজিজুর রহমানের বাড়ির দোতলায় রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন রাকিব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT