1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাদির জন্য দোয়া চাওয়ায় ইমামের ওপর চড়াও, মুসল্লিকে মারধর - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাদির জন্য দোয়া চাওয়ায় ইমামের ওপর চড়াও, মুসল্লিকে মারধর

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি || নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের একটি মসজিদে ওসমান হাদির জন্য দোয়া চাওয়ায় স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ইমামের ওপর চড়াও হন। এর প্রতিবাদ করায় নুরুন্নবী নামে এক মুসল্লিকে তারা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ইউনিয়নের বায়তুল মাল জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নুরুন্নবী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সারা বাংলাদেশের মতো বায়তুল মাল জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়। জুমার নামাজের পর মোনাজাতে ওসমান হাদির জন্য বিশেষ দোয়া করেন ইমাম। সুন্নতের নামাজের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল ও আনোয়ারের নেতৃত্বে ইমামের ওপর চড়াও হন কয়েকজন কর্মী। এর প্রতিবাদ করায় নুরুন্নবী নামে এক মুসল্লিকে মারধরও করেন তারা। পরে অন্যান্য মুসল্লিরা এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে চলে যান।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT