1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কক্সবাজারে যুবদলের দুই নেতাকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৫ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

কক্সবাজারে যুবদলের দুই নেতাকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে
গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজার সদরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন।

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বান্দরবানের লামা উপজেলার মিরজিরি এলাকার মাতামুহুরি রিভার ভিউ রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কামরুল হাসান বাবু (২৬), ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা (২৫), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাকিব (২০) এবং মাসুদ হাসান বকুল (১৮)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, ‘‘গত ৯ ডিসেম্বর রাতে শহরের কলাতলী এলাকায় দুর্বৃত্তরা যুবদল নেতা সাইফুল ও ফারুককে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়।”

আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT