1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কাপ্তাই হ্রদে কায়াকিংয়ে নেমে পর্যটকের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কাপ্তাই হ্রদে কায়াকিংয়ে নেমে পর্যটকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি || রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিতে ডুবে ইফরাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ইফরাত ঢাকার নাজিরাবাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, রাঙামাটির স্বর্ণদ্বীপ আইল্যান্ড রিসোর্টে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসেন ইফরাত। শনিবার সকালে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নামেন তিনি। একপর্যায়ে কায়াক উল্টে হ্রদের পানিতে তলিয়ে যান ইফরাত। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।

স্বর্ণদ্বীপ রিসোর্টের সত্ত্বাধিকারী আব্দুল ওয়াদুদ বলেন, ‘‘কায়াকিং করার সময় সবাই লাইফ জ্যাকেট পড়ে হ্রদে নামলেও ইফরাত পরেননি। হ্রদে বন্ধুদের সাথে মজা করার একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ইফরাতের কায়াক উল্টে যায় এবং তিনি হ্রদের পানিতে তলিয়ে যান।’’

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, ‘‘কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT