1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চাঁদপুরে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

চাঁদপুরে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৯ বার দেখা হয়েছে

চাঁদপুর প্রতিনিধি || চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক ও নির্বাচনি কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও ফরিদগঞ্জ পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় যুবদলের কয়েকজন নেতা জানান, জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী ‘চিংড়ি’ প্রতীকের পক্ষে অবস্থান নেন। এ কারণে কেন্দ্রীয় নেতারা শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT