1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কার্ডের লোভ এখন আর জনগণ খাবে না: মনিরা শারমিন - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কার্ডের লোভ এখন আর জনগণ খাবে না: মনিরা শারমিন

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩০৮ বার দেখা হয়েছে
কুমিল্লার দেবিদ্বারে এনসিপির নির্বাচনি পথসভা।

কুমিল্লা প্রতিনিধি || বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন কমিটির সদস্য সচিব মনিরা শারমিন বলেছেন, “ইপিজেড ও কার্ডের লোভ এখন আর জনগণ খাবে না।”

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন। পথসভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মনিরা শারমিন বলেন, “আমরা দেখেছি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় এসে ইপিজেড করার ঘোষণা দিয়েছেন। কুমিল্লায় দুই হাজার সাল থেকে ইপিজেড রয়েছে। জনাব তারেক রহমান আপনাকে বলব, আপনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, আপনি দেশ নিয়ে একটু পড়ালেখা করেন। কোথায় কি আছে, ভৌগলিক অবস্থান কি সেটা একটু খোঁজ নিয়ে প্রতিশ্রুতি দেন।”

তিনি বলেন, “একটা দল সারা বাংলাদেশে নারীদের ওপর হামলা করছে। নারীরা ভোট চাইতে বাড়িতে গেলে সেই বিশেষ দলের সদস্যরা নারীদের হেনস্তা করছে।”

ভোটারদের উদ্দেশে এনসিপির এই নেত্রী বলেন, “আপনাদের বলব, কোনো নারী হেনস্তাকারীদের সংসদে পাঠাবেন না। কোনো ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন না। চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত দেবীদ্বার গড়তে শাপলা কলিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT