1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিএনপি এমন দেশ গড়বে যেখানে মানুষ গুম হবে না: সালাহউদ্দিন - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বিএনপি এমন দেশ গড়বে যেখানে মানুষ গুম হবে না: সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার দেখা হয়েছে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার প্রতিনিধি || বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপি ক্ষমতায় এলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে আর কোনো মানুষ গুম হবে না, কোনো মাকে সন্তান হারানোর বেদনা সইতে হবে না। জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক।”

বুধবার (২৮ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠ এবং একই এলাকায় অনুষ্ঠিত পৃথক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিপুল বিজয় নিশ্চিত। জনগণের সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে বিএনপি এমন সরকার পরিচালনা করবে, যেখানে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে।”

তিনি বলেন, “আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন।আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন।বাংলাদেশে যেন আর কখনো গুমের কথা শুনতে না হয়—বিএনপি সেই লক্ষ্যেই কাজ করবে।”

তিনি আরো বলেন, “বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের পছন্দ হয়, তাহলে জনগণ অবশ্যই বিএনপিকে ভোট দেবে। অন্য রাজনৈতিক দলগুলোরও তাদের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরার অধিকার রয়েছে। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “কিছু রাজনৈতিক শক্তি ভোট দিলে জান্নাত পাওয়ার প্রলোভন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এসব ধোঁকাবাজি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে আমার জীবন পর্যন্ত বিপন্ন হয়েছিল। এক সময় মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এটাই আমাদের প্রত্যাশা।”

সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT