1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে
হামলায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়

নোয়াখালী প্রতিনিধি || নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার চর কিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে বিএনপির কার্যালয় ভাঙচুর করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

আহতরা হলেন— চর কিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মো. সাহারাজ (৩২), একই ইউনিয়ন যুবদল কর্মী মো.রুবেল (৩৫), মো. মনির (৩৮) এবং হাতিয়া উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)।

চর কিং ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য মোজাক্কের বারী বলেছেন, গত ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে চর কিং ইউনিয়নের ব্রিজ বাজারের দক্ষিণ মাথায় চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে আমাকে কুপিয়ে আহত করা হয়। এর চার দিন পর ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ ১৩ জনকে আসামি করে হাতিয়া থানায় আমি একটি মামলা দায়ের করি। শনিবার ওই মামলার আসামিদের গ্রেপ্তার করতে স্থানীয় ভৈরব বাজারে আসেন হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন।

তিনি আরো বলেন, অভিযানকালে আমি মামলার এজাহারনামীয় আসামি রিয়াজকে দেখিয়ে দিই। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চর কিং ইউনিয়নের ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের নেতৃত্বে তার অনুসারী রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েল হামলা চালায়। এ সময় তারা কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুতর আহত করে। আরো তিনজনকে বেধড়ক পিটিয়ে জখম করে এবং কার্যালয়ে ভাঙচুর চালায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মুঠোফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এটা রাজনৈতিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT