1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে কুপন প্রদান করা হবে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বছরে ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।

রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

তথ্য মতে, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন ব্যংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা।

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি।

কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন পারপেচুয়াল বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT