1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অস্ত্রের লাইসেন্স নবায়নে গিয়ে গ্রেপ্তার সাবেক পৌর মেয়র - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

অস্ত্রের লাইসেন্স নবায়নে গিয়ে গ্রেপ্তার সাবেক পৌর মেয়র

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে
ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা

ঝালকাঠি প্রতিনিধি || নিজ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা (৫৮)। রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।

দুপুর ৩টার দিকে আফজালকে সদর থানায় হস্তান্তর করা হয়। সেখানে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার আফজাল পৃথক দুই মেয়াদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী পক্ষে অবস্থান নেওয়ায় সবকটি পদই তাকে হারাতে হয়েছে।

জেলা গোযেন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান বলেন, “ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT