1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
উখিয়া সৈকতে ভেসে এল মৃত ডলফিন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

উখিয়া সৈকতে ভেসে এল মৃত ডলফিন

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে
উখিয়ার মনখালী সমুদ্রসৈকতে রবিবার সকালে ভেসে আসা মৃত ডলফিন

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের উখিয়ার মনখালী সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঢেউয়ের সঙ্গে ভেসে আসা ডলফিনটি মনখালী সমুদ্রসৈকতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্ধ্যা পর্যন্ত ডলফিনটি ওই স্থানেই পড়ে ছিল।

স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, “রবিবার সকাল থেকেই বড় আকৃতির একটি মৃত ডলফিন সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখা যায়। ডলফিনটির শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। সন্ধ্যা পর্যন্ত সেটি সৈকতেই পড়ে ছিল।”

স্থানীয় শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, “ডলফিনটি জাল অথবা নৌযানের প্রপেলারের আঘাতে আহত হয়ে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত প্রয়োজন।”

তিনি আরো বলেন, “সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় একের পর এক মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা জানান, “দ্রুত মৃত ডলফিনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী সমুদ্রসৈকতে শরীরে আঘাতের চিহ্নসহ একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT