1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পরীক্ষায় অযোগ্য বলায় শিক্ষককে পেটালেন ছাত্রের বাবা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পরীক্ষায় অযোগ্য বলায় শিক্ষককে পেটালেন ছাত্রের বাবা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে
আহত মাদরাসা শিক্ষক হাবিবুর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের কালীগঞ্জে পরীক্ষায় অযোগ্য বলায় মাদরাসা শিক্ষক হাবিবুর রহমানকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বাবার বিরেুদ্ধে।

গত শনিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া দরগা মোড়ে ঘটনাটি ঘটে। রবিবার (২১ ডিসেম্বর) থানায় মামলা হয়েছে।

আহত শিক্ষক হাবিবুর রহমান কালীগঞ্জ শোয়াইবনগর কামিল মাদরাসার সহকারী শিক্ষক ও মজদিয়া গ্রামের সিরাজুল ইসলাম বিশ্বাসের ছেলে।

ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, শোয়াইবনগর কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র আল সিয়াম গত ১১ মাসে মাত্র ২৫ দিন ক্লাসে উপস্থিত ছিল। এ কারণে তাকে পরীক্ষার উপযুক্ত নয় বলে জানানো হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার বাবা শাহাজান।

শনিবার রাতে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া দরগা মোড়ের সামনে দিয়ে যাওয়ার সময় জরুরি কথা আছে বলে পথ রোধ করেন শাহাজান। দাঁড়ানো মাত্রই হাবিবুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন তিনি।

শোয়াইবনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, “সিয়াম নিয়মিত ক্লাস করে না এবং তার পড়ালেখার মানও সন্তোষজনক নয়। একজন শিক্ষার্থী পরীক্ষার উপযুক্ত না হলে তাকে তো আর পরীক্ষা দিতে দেওয়া যায় না। বিষয়টি তার পরিবার মেনে নিতে পারেনি। এ কারণে শ্রেণি শিক্ষক হাবিবুরকে হাতুড়ি পেটা করা হয়েছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, “রবিবার থানায় মামলা রেকর্ড হয়েছে। পুলিশ অভিযুক্ত শাহাজানকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালায়, তবে তিনি পালিয়ে যান।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT