1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৩ হাজার শীতার্ত পেল গরম কাপড় - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

৩ হাজার শীতার্ত পেল গরম কাপড়

নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ বার দেখা হয়েছে
নীলফামারীর দুটি উপজেলার শীতার্ত মানুষের মধ্যে রবিবার কম্বল, শাল ও রুম হিটার বিতরণ করেছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা

নীলফামারী প্রতিনিধি || শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’। শীতের কষ্ট লাঘবে সংস্থাটির উদ্যোগে নীলফামারীর ডোমার ও জলঢাকা উপজেলার ৩ হাজার ৭০ জন দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে ডোমার ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে ২ হাজার ৪০০টি কম্বল, ৫০০টি শাল এবং ১৭০টি রুম হিটার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র বাংলাদেশে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, নীলফামারীর স্থানীয় প্রতিনিধি সোহেল রানা, নূর কামাল, বুলবুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আল আমিন।

আয়োজকরা জানান, যাদের প্রয়োজনীয় শীতবস্ত্র ক্রয়ের সক্ষমতা নেই তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শীতকালে এমন উপহার পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, চলতি শীতে জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো সহায়তা পাননি। শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রমে অনেক দরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন বলে উল্লেখ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT