1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক ২৭ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক ২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে
অনুপ্রবেশের অভিযোগ আটককৃতরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২৭ জনকে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)।

সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে চ্যালেঞ্জ করে বিজিবি। বৈধ পাসপোর্ট বা কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে আটজন পুরুষ, ১২ জন নারী, পাঁচজন শিশু এবং দুইজন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতদের স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে তারা প্রকৃত বাংলাদেশি নাগরিক কিনা তা নিশ্চিত করার কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT