1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সি পার্লের এজিএম স্থগিত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ইউএনও প্রত্যাহার ও সেনা মোতায়েনের দাবি ১১ দলের সৌদির বিধিনিষেধে বাতিল ১৩৫ ফ্লাইট, ভোগান্তিতে ২২৬৩৬ যাত্রী মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে নির্দেশনা নতুন পে-স্কেলে জন্য ব্যাংক থেকে আরো ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার গুলিস্তানে ডিএসসিসির অভিযান, উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৪১ যাত্রী কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা অভিযোগ করলেই সত্য হয়ে যায়: তানজিন তিশা ইসরায়েলে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

সি পার্লের এজিএম স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

তথ্য মতে, গত ২৮ অক্টোবর ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের আগামী ২৮ ডিসেম্বর এজিএম করার ঘোষণা দিয়েছিল। তবে আজ মঙ্গলবার তা স্থগিত করার কথা জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। একইসঙ্গে আগামীতে কবে এজিএম আয়োজন করা হবে, সে তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.১০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৪৬) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৩২ টাকা।

সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২.৪৪ টাকা। আগের বছরের একই সময়ে তা ছিল শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৯.৩৮ টাকা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.২৮ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT