1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হিলি বন্দরে পেঁয়াজের কেজি ৩০ টাকা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

হিলি বন্দরে পেঁয়াজের কেজি ৩০ টাকা

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪০ বার দেখা হয়েছে
হিলি বাজারে একটি পেঁয়াজের দোকান।

দিনাজপুর প্রতিনিধি || ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম। ৭৫ টাকার কেজি দরের পেঁয়াজ পাইকারি বাজারে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ৪০ টাকা। গত শনিবার ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছিল ৭০ থেকে ৭৫ টাকা কেজি। দাম কমে তা আজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি হিসেবে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে।

এদিকে দেশি মুড়িকাটা পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। যা চারদিন আগেও বিক্রি হয়েছিল ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, “পেঁয়াজের দাম কমে গেছে। এক সপ্তাহ আগেও পেঁয়াজ কিনেছি প্রায় ১০০ টাকা করে। আজ খুচরা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।”

অপর ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “পেঁয়াজ একটা নিত্যপ্রয়োজনীয় কাঁচা পণ্য। দাম কমলে আমাদের অনেক উপকার হয়। আজ বাজারে পেঁয়াজের দাম কম শুনে অনেকটা ভাল লাগছে।”

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, “পেঁয়াজের দাম কমে গেছে। তিন থেকে চার দিনের ব্যবধানে অর্ধেক দাম কমেছে। ৩৫ টাকা দামে পাইকারি কিনে তা ৪০ টাকা কেজি পাইকারি বিক্রি করছি।”

হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, “চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমান পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে, তাই দামও কমে গেছে। প্রকার ভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ কেজি দরে পাইকারি বিক্রি করছি। আশা করছি পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলে দাম আরো কমে যাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT