1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তারেক রহমানের সংবর্ধনায় লক্ষ্মীপুর থেকে যোগ দেবেন ৫০ হাজার নেতাকর্মী - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

তারেক রহমানের সংবর্ধনায় লক্ষ্মীপুর থেকে যোগ দেবেন ৫০ হাজার নেতাকর্মী

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৪ বার দেখা হয়েছে
ফাইল ফটো

লক্ষ্মীপুর প্রতিনিধি || বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বরণীয় করে রাখতে এবং তাকে দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার প্রায় ৫০ হাজার নেতাকর্মী। ইতোমধ্যে নেতাকর্মীদের অনেকেই বাস ভাড়া করে এবং নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি সূত্রে জানায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবার নিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর প্রিয় নেতার আগমন হচ্ছে। জেলার প্রায় ৫০ হাজার নেতাকর্মী তারেক রহমানকে বরণ করে নিতে ঢাকায় পৌঁছাবেন। পাঁচটি উপজেলার সবগুলো পৌরসভা ও ৫৮টি ইউনিয়নের নিজ নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশ্যে নেতাকর্মীরা যাত্রা করবেন। অনেকে ইতোমধ্যে ঢাকায় রওনা হয়েছেন।

নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মী-সমর্থক থেকে শুরু করে দেশবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছে। তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর বিষয়ে এরই মধ্যে লক্ষ্মীপুরের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা দিয়েছেন জেলার নেতারা। স্মরণকালের সেরা সংবর্ধনা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দল। জেলা-উপজেলা নেতৃত্ব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কর্মীরাও এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করছেন।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের এই সময়কে উদযাপন করতে চান লক্ষ্মীপুরের নেতাকর্মীরা। সবার মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় নেতাকে একনজর দেখার ইচ্ছা সবার।” ইতোমধ্যে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লক্ষ্মীপুর থেকে ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।

তিনি জানান, দলবদ্ধভাবে যাওয়ার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি বা ব্যবস্থাপনাতেও নেতাকর্মীরা ঢাকার পথ ধরছেন।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, “লক্ষ্মীপুর জেলার প্রতিটি ইউনিট ও ওয়ার্ড কমিটি থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত সর্বস্তরের কমিটির নেতাকর্মীরা ঢাকায় যেতে প্রস্তুতি নিচ্ছেন। দলীয় এবং স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে ইতোমধ্যে বাস, হায়েস, নোহা, ট্রাক-পিকআপে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখতে মোটরসাইকেল চালিয়েও অনেকে ঢাকার পথে রওনা দিয়েছেন। আমাদের নেতার জন্য অপেক্ষায় আছে পুরো দেশবাসী। দলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কে দুই পাশে সুশঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবে। আমরা সেই প্রস্তুতির কাজ করছি। আশা করি, লক্ষ্মীপুর থেকে ৫০ হাজার নেতাকর্মী অংশ নেবেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT