1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক || দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩২.৪৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৫০৪.৩০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৬৯২.২০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে; ফারইস্ট ফাইন্যান্সের ১২.১২ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ১২ শতাংশ, সিএপিএমবিডিবিএল ফান্ডের ৯.৭৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, রেনউইক যজ্ঞেস্বরের ৮.২৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.২২ শতাংশ, বেক্সিমকো গ্রিন সুকুকের ৬.৬৭ শতাংশ ও ইউনিয়ন ক্যাপিটালের ৬.৬৭ শতাংশ শেয়ার দর কমেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT