1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিরাজদিখান বাজারে মধ্যরাতের আগুনে পুড়ল ৮টি দোকান - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সিরাজদিখান বাজারে মধ্যরাতের আগুনে পুড়ল ৮টি দোকান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৮ বার দেখা হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় শনিবার মধ্যরাতে আগুন লাগে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি || মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আগুন লেগে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ১২টার দিকে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, প্রথমে কামালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। আগুনে শাহাবুদ্দিনের হার্ডওয়্যার দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল, দেলোয়ারের কাঠের দোকানের প্রায় ১৫ লাখ টাকা, কামালের ডেকোরেটর দোকানের প্রায় ১৫ লাখ টাকা, আবুল কালামের চায়ের দোকানের প্রায় ১০ হাজার টাকা এবং কামালের মুদি দোকানের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আরো তিনটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সিরাজদিখান থানা পুলিশের টহল দল, সিরাজদিখান ও টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির হিসাব তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT