1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আরএকে সিরামিকের ইউনিট-৩ উৎপাদনে ফেরার ঘোষণা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

আরএকে সিরামিকের ইউনিট-৩ উৎপাদনে ফেরার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড তাদের টাইলস কারখানার ইউনিট-৩ পুনরায় উৎপাদনে ফেরার ঘোষণা দিয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির টাইলস প্ল্যান্টের চারটি উৎপাদন লাইনের মধ্যে উৎপাদন লাইন-৩ এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য গত ৮ অক্টোবর থেকে বন্ধ রাখা হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (প্রায়) এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার কথা ছিল।

তবে, কোম্পানিটি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ায় টাইলস উৎপাদন লাইন-৩ পুনরায় চালু করা হয়েছে এবং ইউনিটটি স্বাভাবিক উৎপাদনে ফিরে আসবে।

এদিকে, রক্ষণাবেক্ষণকালীন সময়ে আরএকে সিরামিকসের টাইলস প্ল্যান্টের বাকি তিনটি উৎপাদন লাইন—উৎপাদন লাইন-১, লাইন-২ এবং লাইন-৪ স্বাভাবিকভাবে চালু ছিল। ফলে সামগ্রিক উৎপাদন কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানির পক্ষ থেকে আরো জানানো হয়, উৎপাদন লাইন-৩ পুনরায় চালু হওয়ায় টাইলস উৎপাদন সক্ষমতা আগের মতো পূর্ণমাত্রায় ফিরে এসেছে, যা ভবিষ্যতে কোম্পানির ব্যবসা ও আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT