1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রবি আজিয়াটার সঙ্গে চুক্তি করল কে অ্যান্ড কিউ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রবি আজিয়াটার সঙ্গে চুক্তি করল কে অ্যান্ড কিউ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৫ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ রবি আজিয়াটা পিএলসির সঙ্গে একটি এ২পি (অ্যাপ্লিকেশন-টু-পারসন) অ্যাগ্রিগেটর চুক্তি সম্পাদন করেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় কে অ্যান্ড কিউ লিমিটেড রবি আজিয়াটা পিএলসির জন্য এ২পি অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রদত্ত লাইসেন্সের অধীনে এই সেবা পরিচালিত হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে করপোরেট এসএমএস ও ডিজিটাল কমিউনিকেশন সেবায় কে অ্যান্ড কিউয়ের কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি এটি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এ২পি সেবার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের কাছে নোটিফিকেশন, ওটিপি, ট্রানজ্যাকশনাল ও প্রোমোশনাল বার্তা পাঠাতে পারে, যা বর্তমানে টেলিযোগাযোগ খাতে দ্রুত সম্প্রসারিত একটি সেবা।

এর আগে গত ১১ ডিসেম্বর ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়, টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে এ২পি অ্যাগ্রিগেটর চুক্তি সম্পাদন করেছে কে অ্যান্ড কিউ কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT