1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ সদস্য নিহত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে
হাসপাতালে পুলিশ সদস্য রবিউলের পরিবারের আহাজারি

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় মোটারসাইকেল আরোহী রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাঙ্গারপোল এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।

মারা যাওয়া রবিউল মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের বজলার রহমান মোল্লার ছেলে। তিনি নড়াইল সদর থানায় পুলিশ কনেস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি কাজে মোটরসাইকেলে করে নড়াইল সদর থানা থেকে মুকসুদপুর থানায় যাচ্ছিলেন রবিউল। ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গারপোল এলাকায় বনফুল পরিবহনের একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় রবিউলকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT