1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টেকনাফের ২ রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল অর্ধশত ঘর - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

টেকনাফের ২ রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল অর্ধশত ঘর

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার দেখা হয়েছে
রোহিঙ্গা ক্যাম্পে রবিবার রাতে লাগা আগুনে ঘরের পাশাপাশি গাছও পুড়ে গেছে

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের টেকনাফে দুটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার-২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

আগুনে পুড়ে যাওয়া একটি রোহিঙ্গা পরিবারের মালপত্র

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে দুটি ব্লকে প্রায় অর্ধশত বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

রোহিঙ্গা যুবনেতা আব্দু মুনাব বলেন, “অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। বহু পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT