1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টাঙ্গাইলে শিশু রোগীদের জন্য হাসপাতালে প্লে জোন চালু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

টাঙ্গাইলে শিশু রোগীদের জন্য হাসপাতালে প্লে জোন চালু

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে
হাসপাতালে শিশুদের জন্য তৈরি প্লে-জোন।

টাঙ্গাইল প্রতিনিধি || টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার পাশাপাশি শিশুদের মানসিক স্বস্তি দিতে চালু হলো ব্যতিক্রমী এক উদ্যোগ। ব্যক্তি উদ্যোগে হাসপাতালে ভর্তি শিশু রোগী ও রোগীর সঙ্গে আসা শিশুদের জন্য একটি আধুনিক প্লে জোন নির্মাণ করে দিয়েছেন হাতেখড়ি স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশের একটি কক্ষে আনুষ্ঠানিকভাবে প্লে জোনটি চালু করা হয়। খেলাধুলা ও বিনোদনের উপযোগী করে সাজানো এই প্লে জোনে শিশুদের জন্য রাখা হয়েছে স্লিপার, ভ্যালেঞ্চার ও দোলনা। রঙিন পরিবেশ ও খেলনার সমাহারে জায়গাটি শিশুদের জন্য হয়ে উঠেছে আনন্দের এক ছোট্ট জগৎ।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, সরকারি অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ মাসুদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা এ উদ্যোগকে শিশুদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

উদ্যোক্তা নওশাদ রানা সানভী বলেন, “হাসপাতালে এলে শিশুদের মন স্বাভাবিকভাবেই খারাপ থাকে। ভয়, কষ্ট আর অচেনা পরিবেশে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। এই ভাবনা টাঙ্গাইল সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে প্লে জোনটি নির্মাণ করা হয়েছে। যেন চিকিৎসার পাশাপাশি শিশুরা কিছুটা আনন্দ পায়, হাসে, তাদের মন ভালো থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT