1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলায় মনোনয়ন বাতিল উদ্দেশ্যপ্রণোদিত: আযাদ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলায় মনোনয়ন বাতিল উদ্দেশ্যপ্রণোদিত: আযাদ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || ফ্যাসিবাদী আমলের সাজানো ও মিথ্যা মামলাকে অজুহাত করে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মামলাসংক্রান্ত জটিলতা দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল মান্নান তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন হামিদুর রহমান আযাদ। সেখানে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, “এই সিদ্ধান্ত চরম অন্যায়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বৈষম্যমূলক।”

তিনি জানান, হলফনামায় তার বিরুদ্ধে ঋণখেলাপি, কর ফাঁকি বা রাষ্ট্রীয় কোনো আর্থিক অনিয়মের অভিযোগ নেই। এরপরও ২০১৩ সালের একটি আদালত অবমাননার মামলাকে সামনে এনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা কোনো ফৌজদারি মামলার আওতায় পড়ে না।

তিনি আরো জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বক্তব্যের জেরে দায়ের হওয়া ওই মামলাটি পূর্বেও নির্বাচনী অযোগ্যতা হিসেবে গণ্য হয়নি। এমনকি সাজা ঘোষণার পরও তিনি দেড় বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জামায়েত নেতার অভিযোগ, যাচাই-বাছাইয়ের বিরতির সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আলাদা করে ডেকে নতুন পিটিশন গ্রহণ করা হয়েছে, যা প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থি। এ সময় কিছু কর্মকর্তার আচরণও প্রশ্নবিদ্ধ ছিল বলে দাবি করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রশাসনের ভেতরে পক্ষপাতিত্ব ও পুরোনো রাজনৈতিক মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের অপসারণের দাবি জানাচ্ছি।”

এএইচএম হামিদুর রহমান আযাদ ২০০৮ সালে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মনোনয়ন বাতিলের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT