1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চাঁদার চিঠির পর চট্টগ্রামে সাবেক এমপির বাসায় ২২ রাউন্ড গুলি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

চাঁদার চিঠির পর চট্টগ্রামে সাবেক এমপির বাসায় ২২ রাউন্ড গুলি

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার দেখা হয়েছে
সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে শুক্রবার ভোরে মুখোশধারীরা গুলি চালায়। সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি।

চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ দৈনিক প্রথম ডাকের হাতে এসেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়ার দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২ জানুয়ারি) ভোরে একটি মাইক্রোবাসে করে আসা মুখোশধারী একদল দুর্বৃত্ত এই বাসায় অন্তত ২২ রাউন্ড গুলি ছুড়েছে বলে বাসার সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ৮ জনের একটি সশস্ত্র দল মুজিবুর রহমানের বাড়ির সামনে ও পেছনে অন্তত ২২ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা ভেতরে থাকলেও সবাই নিরাপদ আছেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একটি নম্বর থেকে ফোন করে মুজিবুর রহমানের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ভয় দেখাতেই এভাবে গুলি ছোড়া হয়েছে।

​চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, ​হামলাকারীরা মাইক্রোবাসে করে এসে পিস্তল উঁচিয়ে গুলি চালায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ​হামলার পেছনে দুবাইয়ে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT