1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বরিশালে ট্রাকচাপায় ২ যুবক নিহত - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বরিশালে ট্রাকচাপায় ২ যুবক নিহত

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

বরিশাল প্রতিনিধি || বরিশাল নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠী সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- নগরীর রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আনা ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটির চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT