1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিলেট-২ আসনে বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলের মনোনয়নপত্র বাতিল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সিলেট-২ আসনে বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলের মনোনয়নপত্র বাতিল

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার দেখা হয়েছে
মো. আবরার ইলিয়াসে। ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি || সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়া গুম হওয়া বিএনপির নেতা এম ইলিয়াস আলীর ছেলে মো. আবরার ইলিয়াসের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা ও জেল প্রশাসক মো. সারওয়ার আলম। একই আসনে অপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহারের যথেষ্ট প্রমাণ না থাকায় সিলেট-১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব।

তিনি জানান, সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হক দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেছেন এমন প্রমাণ দেখাতে না পারায় তার মনোনয়নপত্রটি আপাতত স্থগিত রাখা হয়েছে। ভোটারের যে এক শতাংশ সমর্থন প্রয়োজন হয়, সেখানে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস ও অপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদ সমর্থকদের ভুয়া স্বাক্ষর দিয়েছেন, বিধায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT