1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চার মণ ওজনের দুই পাখি মাছের দাম মাত্র ২৫ হাজার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চার মণ ওজনের দুই পাখি মাছের দাম মাত্র ২৫ হাজার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার দেখা হয়েছে

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে কামাল মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে দুইটি পাখি মাছ (সেইল ফিশ)। মাছ দুটির ওজন প্রায় ১৬০ কেজি বা ৪ মণ। রবিবার (৪ জানুয়ারি) সকালে মহিপুর মৎস্য মার্কেটে বিক্রির জন্য আনা হলে মাছ দুটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজ জানান, দুইদিন আগে গভীর বঙ্গোপসাগরে মাছ দুটি পান কামাল মাঝি। বিশাল আকৃতির পৃষ্ঠীয় পাখার কারণে এ মাছটি স্থানীয়ভাবে ‘পাখি মাছ’ বা ‘গোলপাতা’ নামে পরিচিত। উপকূলে পাখি মাছের তেমন চাহিদা না থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যায় না।

তিনি জানান, খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ দুটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজি ১৫৬ টাকা দরে দুটি মাছ কিনে নেন টিপু ফিস। মাছ দুটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।

জেলে কামাল মাঝি বলেন, “সাগরে জাল টানার সময় দেখি অন্য মাছের সঙ্গে দুইটি পাখি মাছ উঠে এসেছে। চাহিদা কম থাকায় তুলনামূলক কম দাম পেয়েছি মাছ দুটির।”

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “পাখি মাছ মূলত গভীর সমুদ্রের মাছ। বৈজ্ঞানিকভাবে একে সেইল ফিশ বলা হয়। এ অঞ্চলের জেলেরা একে পাখি মাছ নামে চেনেন। মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ, যা মানবদেহের জন্য উপকারী।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT