1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঘন কুয়াশায় গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৭ বার দেখা হয়েছে
সুমন সরদার।

মাদারীপুর প্রতিনিধি || মাদারীপুরে ঘন কুয়াশায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হ‌য়ে‌ছেন। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার (৩১) শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে ও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে মাদারীপুরের রাজৈর শাখায় কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল মাদারীপুরের রাজৈরে ফিরছিলেন সুমন। সমাদ্দার এলাকায় পৌঁছালে ঘন কুয়াশায় একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং সুমন গুরুতর আহত হন।

স্থানীয়দের কাছে খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ সুমন‌কে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মামুন রশিদ বলেন, নিহতের মরদেহ রাজৈর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT