1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নৌবাহিনীর অভিযান: মালয়েশিয়াগামী ২৭৩ জন আটক - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নৌবাহিনীর অভিযান: মালয়েশিয়াগামী ২৭৩ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি || বঙ্গোপসাগরে অবৈধ পথে বিদেশে আদম পাচারের একটি বড় প্রচেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি কাঠের বোটসহ ২৭৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মানবপাচারকারী দালাল চক্রের ১০ সদস্য রয়েছে বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।

আজ রবিবার বিকেলে চট্টগ্রাম নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ এই বিশেষ অভিযান পরিচালনা করে। সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি সন্দেহভাজন কাঠের বোট দেখতে পায় নৌবাহিনী। ​বোটটিকে থামার সংকেত দিলে পাচারকারীরা সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নৌবাহিনী ধাওয়া করে বোটটিকে মাঝ সমুদ্রে আটক করতে সক্ষম হয়। পরে বোট থেকে আটক করা হয় ২৭৩ জনকে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিচ্ছিল।

উদ্ধারকারী দল জানায়, বোটটিতে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ তোলা হয়েছিল। এ ছাড়া সেখানে কোনো ধরনের জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাবার কিংবা সুপেয় পানি ছিল না।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, এই নড়বড়ে বোট নিয়ে গভীর সমুদ্র পাড়ি দেওয়া ছিল চরম ঝুঁকিপূর্ণ। সময়োচিত এই অভিযানের ফলে শত শত মানুষের প্রাণহানি ও সম্ভাব্য একটি বড় ধরনের মানবিক বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

​অভিযান শেষে আজ সকালে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত বোটটি পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। দালাল চক্রের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমুদ্রপথে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তাদের কঠোর নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT