1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রামুতে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল সরঞ্জাম উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রামুতে অস্ত্র তৈরির গোপন কারখানা, বিপুল সরঞ্জাম উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের রামু উপজেলায় গহীন পাহাড়ি এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরির একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোরে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক দুর্গম পাহাড়ি এলাকা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় ব্যক্তি ওই এলাকায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করছে। এ তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে যৌথ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ৩ থেকে ৪ জন ব্যক্তি পালিয়ে যায়।

তিনি জানান, ওই গোপন কারখানা থেকে দুটি তাজা রাইফেলের গুলি, চারটি শটগানের গুলিরর খোসা, দুটি বন্দুকের বাট, তিনটি ট্রিগার বক্স, ছয়টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া হাওয়ার মেশিন, করাত, হাতুড়ি, প্লাস, শান দেওয়ার মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা জানান, উদ্ধার করা সরঞ্জামগুলো থানায় নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT