1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
স্কয়ার ফার্মার এমডির শেয়ার কেনার ঘোষণা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

স্কয়ার ফার্মার এমডির শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী। তিনি কোম্পানিটির ২০ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ ক্রয় সম্পন্ন করবেন কোম্পানিটির এই ব্যবস্থাপনা পরিচালক।

প্রসঙ্গত, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৩.৫৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৪৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১৪.৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭.৩২ শতাংশ শেয়ার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT