1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফুলগাজী সীমান্তে মানবপাচার চক্রের সদস্য আটক, উদ্ধার ১০ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

ফুলগাজী সীমান্তে মানবপাচার চক্রের সদস্য আটক, উদ্ধার ১০

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার দেখা হয়েছে
মো. আনোয়ার।

ফেনী প্রতিনিধি || ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর খানাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সীমান্ত থেকে আটক ও উদ্ধার করা হয়। আটক মো. আনোয়ার (৫০) মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে।

উদ্ধার হওয়া ১০ জনই চট্টগ্রামের বাসিন্দা। তাদের অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়েছিল। আটক দালালকে পরবর্তীতে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, আটক আনোয়ার সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় আরো তিনজন জড়িত রয়েছে বলে ধারণা করছি। বর্তমানে অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উদ্ধার হওয়া ১০ জনকে আদালতের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।

এ ব্যাপারে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, “বদরপুর সীমান্ত দিয়ে ভিকটিমদের ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে আটক দালাল ও ভিকটিমদের থানায় হস্তান্তর করা হয়। মানবপাচার চক্রের অন্যদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT