1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ বার দেখা হয়েছে
কটিয়াদী মডেল থানা, কিশোরগঞ্জ (ফাইল ফটো)

কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান (৬০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।

কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে কৃষক বাবার সঙ্গে অটোরিকশা চালক ছেলে জুবায়েরের কথা-কাটাকাটি হয়। একপর্যায় বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জুবায়ের। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

One thought on "কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার"

  1. Saiful Islam says:

    কি যে দুনিয়ায় আছি আমরা….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT