1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফেনীর হাসপাতালের ওটিতে রান্নাঘর-শয়নকক্ষ কীভাবে, খুঁজবে কমিটি - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ফেনীর হাসপাতালের ওটিতে রান্নাঘর-শয়নকক্ষ কীভাবে, খুঁজবে কমিটি

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি || ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে জটিল রোগী ও সেবাপ্রত্যাশীদের স্বাস্থঝুঁকি উপেক্ষা করে উদ্বেগজনক অব্যবস্থাপনার জন্য দায়ীদের খুঁজে বের করতে তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমে ‘ফেনী জেনারেল হাসপাতালের ওটিতে রান্নাঘর-শয়নকক্ষ’ শিরোনামে সংবাদ ও ভিডিও প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জেলাজুড়ে হাসপাতলের রুগ্ন স্বাস্থ্যসেবা নিয়ে সমালোচনা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে কমিটি গঠনের তথ্য পাওয়া যায়।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম কমটি গঠন করে দিয়ে তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কমিটিতে সভাপতি করা হয়েছে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জামাল হোসেনকে, যার সঙ্গে সদস্য সচিব হিসেবে রয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শোয়েব ইমতিয়াজ এবং সদস্য হিসেবে রয়েছেন মেডিকেল অফিসার ডা. আদনান আহমেদ।

অনিয়মের খবরের বিষয়ে দৃষ্টি আকষর্ণ করা হলে তত্ত্বাবধায়ক ডা. সাইফুল বলেন, ‍“এটি অত্যন্ত দুঃখজনক। হাসপাতালের সুনাম ও প্রসূতিদের নিরাপত্তা নিশ্চিত করতেই তদন্ত প্রয়োজন। এতে শুধু এই বিষয় নয়, আরো কোনো অনিয়ম আছে কি না, সেটিও দেখা হবে। কমিটি সঠিকভাবে কাজ করবে বলে আশা রাখছি।”

ফেনীর সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠান ফেনী জেনারেল হাসপাতাল, যেখানকার লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দুই বছর ধরে রান্নাবান্না চলছে। প্রতিদিন এখানে গর্ভবতী নারীদের সেবা দেওয়া হলেও কিছু সিনিয়র স্টাফ নার্স অপারেশন থিয়েটারের কক্ষ রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন।

অনুসন্ধানে জানা গেছে, নিয়মিত অনিয়মের সঙ্গে জড়িত নার্সদের মধ্যে রয়েছেন নার্সিং সুপারভাইজার নূর জাহান, কল্পনা রানী, হ্যাপী রানী সূত্রধর, সীমা কর্মকার, রত্না বসাক, রানী বালা ও দেলোয়ারা বেগম।

সম্প্রতি রান্নাবান্নার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সিনিয়র নার্সদের দুজন অপারেশন থিয়েটারের কক্ষে শীতের পিঠা তৈরি করছেন। অন্যরাও অবাধে আসা-যাওয়া করছেন। ঠিক পাশের কক্ষে চলছে সিজারিয়ান অপারেশন। সেখানেও রোগীর স্বজনদের অবাধ চলাফেরা করতে দেখা যায়।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্যঝুঁকির এই চরম অবস্থা সম্পর্কে লেবার ওয়ার্ডে কর্মরত চিকিৎসকরা অবগত। বিভিন্ন সময়ে এখান থেকে রান্না করে চিকিৎসকরা ব্যক্তিগত আয়োজনেও খাবার পরিবেশন করে থাকেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এমন অনিয়ম রোগ-জীবাণু সংক্রমণের ঝুঁকি বহু গুণ বাড়ায় এবং চিকিৎসা শৃঙ্খলার চরম লঙ্ঘন।

ইমতিয়াজ আহমেদ নামে এক ব্যক্তি বলেন, “হাসপাতালের লেবার ওয়ার্ডে যেখানে নারীদের সিজার অপারেশন হয়, সেখানেই রান্নাবান্না করেন নার্সরা। এটা ভাবতেই গা শিউরে ওঠার কথা। এমন জঘন্য কাজে যারা সম্পৃক্ত, তদন্ত করে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।”

রোগীর স্বজন রাকিব বলেন, “আমার বোনের প্রসব বেদনা উঠলে তাকে আজ ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি। এখানে এসে শুনছি নার্সরা না কি অপারেশন থিয়েটারে রান্না করেন। এটা কেমন কথা! তাও দুই বছর ধরে এটা চলছে আসছে। এটা ভাবা যায়?”

নাম প্রকাশ না করার শর্তে আরেক রোগীর স্বজন বলেন, “সাংবাদিকরা এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করছেন জেনে নূর জাহান নামে একজন নার্স খুব দম্ভ করে বলেছেন, ‘খাইছি-আরও খামু, কনে কিয়া কইরবো দেখা যাবে’।”

অভিযুক্ত নার্সদের সঙ্গে কথা বলতে চাইলে তারা এই প্রতিবেদককে এড়িয়ে যান। এক পর্যায়ে ওয়ার্ড ইনচার্জ স্বপ্না এ বিষয়ে আরএমও-এর সাথে কথা বলতে বলেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, “ওটির ভেতর রান্নাবান্না! এটা অসম্ভব ব্যাপার। ওটির ভেতরে কীভাবে রান্নাবান্না করে? সংক্রমণের অনেক বিষয় আছে এখানে। আমরা অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT