1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার দেখা হয়েছে
সংঘর্ষে আহতদের মধ্যে দুজন।

নোয়াখালী প্রতিনিধি || নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চানন্দী ইউনিয়নের নদীর তীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচ ঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সন্ধ্যার পর এনসিপির ওই নেতা ও তার সহযোগীরা দরবেশ বাজার এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে এনসিপির সাতজন ও বিএনপির দুজন আহত হন।

এনসিপির আহত ব্যক্তিরা হলেন- চানন্দী ইউনিয়ন এনসিপির আহ্বায়ক জাকের হোসেন, হাতিয়া উপজেলা জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্র শক্তির রবিন, এনসিপি নেতা জাফর, দুলাল ও শাহাদাত। বিএনপির আহত ব্যক্তিরা হলেন সারওয়ার ও সাইফুল ইসলাম।

এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চানন্দী ইউনিয়নের নদীর তীরে করিম বাজার এলাকার একটি পিচ ঢালাই রাস্তা কেটে ইট, বালু ও পাথর বিক্রি করছিলেন স্থানীয় বিএনপির নেতা সারোয়ার মাঝি, চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রবি আলম শান্তসহ কয়েকজন। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বাসায় ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে বিএনপির সশস্ত্র লোকজন এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।

বিজ্ঞপ্তিতে আরো দাবি করা হয়, সংঘর্ষের সময় এনসিপির অন্তত আটটি মোটরসাইকেল লুট করা হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

একইভাবে বিএনপির পক্ষ থেকেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরবেশ বাজার এলাকার বালু ব্যবসায়ী জাকের ব্যাপারী ও ইঞ্জিনিয়ার তানভিরের লোকজন স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে বালু পরিবহনে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করছিল। এসময় এনসিপির লোকজন ভিডিও ধারণ করে বিএনপির নেতা-কর্মীরা মাটি বিক্রি করছেন, এমন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়।

বিএনপির অভিযোগ, প্রতিবাদ জানালে এনসিপি-সমর্থিত লোকজন দরবেশ বাজার এলাকায় মুরব্বিদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এতে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে ধাওয়া দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এসময় চানন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি, বর্তমানে এনসিপি নেতা নূর আলম রিপনের নেতৃত্বে এনসিপির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা সারওয়ার ও সাইফুল ইসলামকে আহত করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT