1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনায় মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

খুলনায় মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে
আব্দুল রাশেদ ওরফে পিকুল

খুলনা প্রতিনিধি || খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় আব্দুল রাশেদ ওরফে পিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাত ১টার দিকে তাকে হত্যা করা হয়। নিহত পিকুল একই এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১টার দিকে উপজেলার বাগমারা এলাকার কদমতলা বালুর মাঠে পিকুলকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হয়ে পিকুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন স্থানীয়রা। সেখানেই তিনি মারা যান।

রূপসা থানার ওসি (তদন্ত) মো. সবুর বলেন, “রাত ১টার দিকে কয়েকজন সন্ত্রাসী পিকুলকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এর মধ্যে দুইটি গুলি বুকে এবং একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। গুলির শব্দে এলাকাবাসী বের হয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পিকুলের মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধেও রূপসা থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT