1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হত্যার পর পুঁতে রাখা হয় যুবকের লাশ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হত্যার পর পুঁতে রাখা হয় যুবকের লাশ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার দেখা হয়েছে

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর চড়ে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সী (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ফেরদৌস মুন্সী ওই গ্রামের রহমান মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টায় বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হয়ে নিখোঁজ হন ফেরদৌস। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার সকালে সাপুড়িয়া খালের চরে নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে মাটি সরালে লাশ দেখেন তারা। নিহতের গলায় নাইলনের রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল। তার পরনে ছিল একটি শর্ট প্যান্ট ও গেঞ্জি।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবককে নাইলনের রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যার চড়ে পুঁতে রাখা হয়েছে। এছাড়া, তার বাম হাতের বুড়ো আঙুল কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT