1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় রাকিবুল হাসান আজাদ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাটিমা-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল উপজেলার নাটিমা বগাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজাদ মোটরসাইকেলযোগে নাটিমা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাকিবুল হাসান নিহত হন।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT