1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সমতা লেদারের আর্থিক হিসাব নিয়ে নিরীক্ষকের শঙ্কা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সমতা লেদারের আর্থিক হিসাব নিয়ে নিরীক্ষকের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স পিএলসির প্রকাশিত আর্থিক হিসাবের তথ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট নিরীক্ষক।

কোম্পানির ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক হিসাব নিরীক্ষা করে এমন তথ্য জানিয়ে নিরীক্ষা প্রতিষ্ঠান টি. হুসাইন অ্যান্ড কং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে ২ কোটি ১২ লাখ টাকার মজুত পণ্য ছিল বলে তথ্য প্রকাশ করা হয়। তবে নিরীক্ষক সরেজমিনে সেই তথ্যের কোনো সত্যতা পায়নি।

এদিকে, কোম্পানি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ২.৫০ কোটি টাকা পাবে বলে আর্থিক হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে নিরীক্ষক সেই তথ্য যাচাইয়ে কোনো গ্রাহকদের সাড়া পায়নি।

সমতা লেদার দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি। তবে কোম্পানির শেয়ার নিয়ে মাঝে মধ্যেই কারসাজি হয়ে থাকে। কোনো সংবেদনশীল তথ্য বা কোনো কারণ ছাড়াই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ে। যার পেছনে কোনো যৌক্তিকতা খুঁজে পায়নি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কর্তৃপক্ষ। স্বল্পমূলধনী কোম্পানি হওয়ায় যা সহজ বলে মনে করে বাজার সংশ্লিষ্টরা।

সমতা লেদার কমপ্লেক্স পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৮ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৩.৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬২.০২ শতাংশ শেয়ার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT