1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে
ফাইল ফটো

মাদারীপুর প্রতিনিধি || মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়া একটি কাভার্ড ভ্যান ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন এবং আরো একজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী মিঠু দর্জি জানান, কাভার্ড ভ্যানটি ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তৎক্ষণাৎ নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT