1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মোবাইল ফোন আমদানিতে কমল ৬০ শতাংশ শুল্ক - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

মোবাইল ফোন আমদানিতে কমল ৬০ শতাংশ শুল্ক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্ক ৬০ শতাংশ কমলো।

একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

এনবিআরের জারি করা দুইটি প্রজ্ঞাপনের ফলে আমদানিকৃত ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে। পাশাপাশি দেশে সংযোজিত একই মূল্যমানের প্রতিটি মোবাইল ফোনের দাম কমবে প্রায় ১ হাজার ৫০০ টাকা।

সরকার আশা করছে, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণে এই শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT