1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসায় ককটেল হামলার অভিযোগ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসায় ককটেল হামলার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে
পুলিশ ককটেল বিস্ফোরণের এই নমুনা সংগ্রহ করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি || বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর বাসার সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার জন্য জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা বিকট শব্দের আওয়াজ শুনলেও বিস্ফোরকের কোন আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে পাওয়া প্লাস্টিকের টুকরাটি পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। পরিস্থিতি আপাতত স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT